সন্ধ্যা হয়ে এসেছে,ছেলেটি ফিরে চলেছে ঘরে।আকাশে আবছা আলো এখনও রয়ে গেছে। কিন্তু মন পড়ে থাকে খেলার মাঠে। ঘরে ফিরে বই নিয়ে সেই পড়তে বসা, আর ভালোলাগেনা তার। ওফঃ কবে যে বড় হব মনে মনে ভাবে সে। আজও ছেলেটি ঘরের দিকেই চলেছে। সন্ধ্যা পেরিয়ে রাত। রাস্তার ভেপার ল্যাম্পের আলোয় মাথার কাঁচাপাকা চুলগুলো চকচক করছে। নেই সেই খেলার মাঠ, মায়ের শাসন। জীবনের গোধূলিবেলায় এসে হঠাৎ মনে হয় আর একটু দেরীতে বড় হলে ভালো হতো।গোধূলিবেলায় গোধূলির রঙ মেখে ফিরে পেতে ইচ্ছা করে সেই হারিয়ে যাওয়া দিনগুলি।