পোস্টগুলি

ইতিকথা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি না থাকলে

মা দূর্গার আরাধনায় উৎসবে মেতেছে গোটা বঙ্গ তথা সারা দেশ। এই আরাধনার মূল উদ্যক্তা ছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্র। সে কাহিনী আমরা রামায়ণে পড়েছি। কিন্তু একজন না থাকলে কোন মতেই আমরা এই মহিষমর্দিনী রূপের আরাধনায় মেতে উঠতে পারতাম না। ভাবছেন তিনি আবার কে ! গল্প উপন্যাসে যেমন নায়কের ভাবমূর্তি উজ্জ্বল করতে খলনায়কের অবতারনা করা হয় তেমনি অশুভ শক্তির উদয় না হলে শুভ শক্তির আবির্ভাব হয় না। ©Sudipta যদি মহিষাসুর না থাকত তাহলে মহিষমর্দিনী রূপ আমরা দেখতে পেতাম না আর আমাদেরও উৎসবে মেতে ওঠা হত না। শুধু কি মহিষাসুরের মধ্যেই অশুভ শক্তির বসবাস ! পূরাণ কিন্তু অন্য কথা বলে। অশুভ শক্তির বিনাশে অংশগ্রহনকারীদের মধ্যে মহিষাসুর একজন কলাকুশলী মাত্র। আর...

ভদ্রাবতী কথা

ছবি
সে অনেকদিন আগের কথা, তখন এই বঙ্গে অনেক রাজা রাজত্ব করতো। এমনই এক রাজা ছিলেন পুরুলিয়ার কাশিপুর অঞ্চলের পঞ্চকোট রাজপরিবারের মহারাজ নীলমণি সিং দেও। এই রাজার রাজ্যে এক ছোট্ট গ্রামে বাস করতো ছোট্ট এক মেয়ে। তার নাম ছিল ভদ্রাবতী। রূপে গুণে সে ছিল যেন সাক্ষাত দেবী লক্ষী। রাজা নীলমণি লোক মুখে সে খবর পেয়ে  একদিন হাজির হলেন সেই গ্রামে। ছোট্ট ভদ্রাবতীকে দেখে রাজা অভিভূত হয়ে গেলেন। এ যেন সত্যি সত্যি সাক্ষাত দেবী লক্ষী। রাজা মনে মনে ভদ্রাবতীকে নিজের মেয়ে বলে মেনে নিলেন। ভদ্রাবতীর পিতাকে ডেকে বললেন ভদ্রাবতীকে তিনি নিজের রাজপ্রাসাদে নিয়েগিয়ে রাখবেন। আজ থেকে ভদ্রাবতীর সমস্ত দায়িত্ব রাজার। কিন্তু পিতা তাঁর নিজের...

আগমনী

ছোটবেলায় বাংলার মাস তারিখ বা ঋতু কোনটাই ঠিক বুঝে উঠতে পারতাম না । এখন বুঝলেও হয়তো মনে রাখার তাগিদ অনুভব করিনা । কিন্তু আমাদের বাংলার এই প্রকৃতি শর ৎ ঋতুটিকে ভুলতে দেয় না । তার একটা কারণ আকাশের গায়ে পেঁজা তুলোর মতো মেঘ আর বাংলার কোল জুড়ে কাশফুলের বাহার । আর একটা কারণ অবশ্যই দুর্গো ৎ সব । ছোটবেলায় যেমন কাশফুল ফুটলেই বুঝতাম পুজো এসে গেছে , এখনও তার অন্যথা হয়না । এখন আমাদের চারপাশে বিনোদনের হরেকরকম সমাহার কিন্তু ছোটবেলায় বিনোদন বলতে ছিল পাড়ায় পাড়ায় যাত্রা আর বাউল গান । আর ছিল রেডিও । ঠিক পুজোর আগে আগে রেডিওতে শোনা যেত আগমনী গান । তখন আগমনী গানের মানে না বুঝলেও শুনতে ভালোলাগত । মাঝে মধ্যে মা গল্প বলত শিব - দূর্গা আর তার ছেলে মেয়েদের । যত বড় হতে থাকলাম তত আগমনী গানের মানে অনুধাবন করতে থাকলাম । এই বাংলায় বহু কাল ধরে চলে আসছে এই আগমনী গান । পুজোর আগে চারণকবিরা সারা গ্রাম ঘুরে ঘুরে গেয়ে ফিরতেন এই আগমনী গান । আমাদের সময়ে এই কবিরা তখন বিলুপ্ত প্রায়...