পোস্টগুলি

ছুঁতে চাওয়ার মুহূর্ত

আচ্ছা , তুমি কি বলতো !   তোমার কোন রাগ হয় না ?   শুধু যাওয়া আসাতেই   বন্দি তুমি ! তারপর   আর কেউ মনে রাখেনা ।   পৃথিবীতে তোমার আবির্ভাবের   দিনটিতে , কাঁচা ঘুম ভেঙে   পাট ভাঙা ধুতি - পাঞ্জাবী পড়ে   হাজির সবাই । লাল পেড়ে সাদা   শাড়ীও দেখা যায় ইতিউতি ।   তারপর আর কি ! সেই   গঙ্গাঁ জলে গঙ্গাঁ পূজো ।   একটু বেলা হলেই মিষ্টির ঠোঙা   হাতে ঘরে ফেরার পালা ,   তারপর ?   তার আর পর নেই ,   আবার আসবে সবাই   তোমার বিদায়ের দিনটিতে ,   পাক্কা তিনমাস পর ।   এবার একটু অন্যরকম ,   সেদিন যে গানগুলি গেয়েছিল ,   আজ আর তার পুনরাবৃত্তি   হওয়া চলবে না । এবার   শুধু বিদায়বেলার গান ।   আচ্ছা , প্রতিদিনের জন্যেই তো   কত গান আছে তোমার ঝুলিতে ।   তাহলে ! সবার প্রতিদিন কেন   মনে পড়েনা তোমায় ?   প্রতিটি মুহূর্তের ছন্দ বন্দি   তোমার কথায় , তাহলে !   প্রতিটি...